জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬,  বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক মিলন চন্দ্র দেবনাথ, মান্দা উপজেলা শাখার সভাপতি সোহানুর ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬,  বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক মিলন চন্দ্র দেবনাথ, মান্দা উপজেলা শাখার সভাপতি সোহানুর ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত