লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ আকতর হোসেন। নির্বাচনে অংশ নিয়ে তিনি ওয়ার্ডের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান।
এ জন্য তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
“আসুন, সবাই মিলে গড়ি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ওয়ার্ড”—এই প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন বলে জানান আক্তার হোসেন।
মোঃ আকতর হোসেনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেরও অভিজ্ঞতা রয়েছে। তিনি ৭ নম্বর হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কমলনগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের সেবা করতে চান তিনি। নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়নসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ আকতর হোসেন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ৫ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”
তিনি ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন