বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থান হত তাঁদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত ৩ আসামি হলেন,পূর্ব আলোহালী গ্রামের খাজার আতাউর রহমানের ছেলে মোস্তফা মন্ডল আতা, দুপচাঁচিয়া মন্ডলপাড়ার গোলাম মোস্তফার ছেলে মাইনুর ইসলাম ওরফে মুন্না এবং পশ্চিম আলোহালী গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের ছেলে আবু এমরান হোসেন।
এছাড়া অন্য এক মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বাকাদহ গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, সদর ইউনিয়নের পশ্চিম সুখানগাড়ী গ্রামে চুরি সন্দেহে ঘোরাফেরা করার সময় রানু মিয়া ওরফে রায়হান (২৯) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। তাঁর বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর শ্যামপাড়া গ্রামে। পরবর্তীতে তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন