জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছবি- প্রতিনিধি

"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
​র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক  আল মামুন মিয়া।

​অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক যাদব সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জয়পুরহাট উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক আবু তারিক মোঃ র‌ওনক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা  স্বাক্ষরতা সাক্ষরতা বৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

​সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরক্ষরতামুক্ত জয়পুরহাট গড়তে এবং শিক্ষার হার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

​অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
​র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক  আল মামুন মিয়া।

​অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক যাদব সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জয়পুরহাট উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক আবু তারিক মোঃ র‌ওনক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা  স্বাক্ষরতা সাক্ষরতা বৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

​সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরক্ষরতামুক্ত জয়পুরহাট গড়তে এবং শিক্ষার হার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

​অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত