জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকন্দনপুর গ্রামে উম্মে আম্মারা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষের ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ  উদ্ধার করে পুলিশ। আম্মারা উপজেলার দৈবকন্দনপুর গ্রামের মো. আনিসুর রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উম্মে আম্মারা তার ছোট বোন মোছা. আমেনা খাতুনকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যায়। রাতের কোনো একসময় সে গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

সকালে আনুমানিক ৬টার দিকে ছোট বোন আমেনা ঘুম থেকে উঠে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত ঘরে গিয়ে রশি কেটে তাকে নিচে নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় ইউডি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকন্দনপুর গ্রামে উম্মে আম্মারা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষের ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ  উদ্ধার করে পুলিশ। আম্মারা উপজেলার দৈবকন্দনপুর গ্রামের মো. আনিসুর রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উম্মে আম্মারা তার ছোট বোন মোছা. আমেনা খাতুনকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যায়। রাতের কোনো একসময় সে গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

সকালে আনুমানিক ৬টার দিকে ছোট বোন আমেনা ঘুম থেকে উঠে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত ঘরে গিয়ে রশি কেটে তাকে নিচে নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় ইউডি মামলা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত