জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রামেকে ডেঙ্গুতে কলেজ শিক্ষার্থী জিৎ সরকারের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪

ছবি- প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে জিৎ সরকার (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাটোরের বনপাড়া এলাকার বাসিন্দা জিৎ গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৯ সেপ্টেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জিৎ সরকার ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রামেকে ডেঙ্গুতে কলেজ শিক্ষার্থী জিৎ সরকারের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে জিৎ সরকার (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাটোরের বনপাড়া এলাকার বাসিন্দা জিৎ গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৯ সেপ্টেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জিৎ সরকার ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত