জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহীতে ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ছবি : প্রতিনিধি

রাজশাহীতে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর দামকুড়া থানাধীন দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৫ টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৬০০ থেকে ৬৫০ জন অংশ নেন। এতে রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট স্কাউট কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলার সভাপতি কাজী শহিদুল ইসলাম। 

এছাড়া জেলা কাব স্কাউট লিডার নেসার আহমেদ, বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার কমিশনার ও সপ্তম রাজশাহী জেলা কাব ক্যাম্পুরির ডেপুটি ক্যাম্প চিফ মো. মাহমুদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার সহ-সভাপতি এ.কে.এম আনোয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের এলটি কমিশনার মো. নূরুল ইসলাম এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস পবা উপজেলার সভাপতি মো. ইবনুল আবেদীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাব ক্যাম্পুরির মতো আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

তারা আরও বলেন, শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও গুরুত্বপূর্ণ। কাব ক্যাম্পুরির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ তৈরির সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, কাব স্কাউটদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পাঁচ দিনের ক্যাম্পুরির কর্মসূচি সাজানো হয়েছে। কাব স্কাউটদের ১৩টি সংকল্পকে পাঁচটি ভাগে ভাগ করে বিভিন্ন শিক্ষামূলক, আনন্দদায়ক ও চ্যালেঞ্জিং কার্যক্রম রাখা হয়েছে।

প্রথম দিনের উদ্বোধনী কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ক্যাম্পুরিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত