জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

খালেদা জিয়া ও প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায়

রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, রাজশাহী মহানগর মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপিসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছে রাজশাহী মহানগর মহিলা দল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন মালোপাড়ায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহানগর মহিলা দলের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অংশ নেন।

রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদিকা মোছা. বিথি, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়াসহ রাজশাহী মহানগর মহিলা দলের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাদের জন্য দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা।

কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত ছিল। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, রাজশাহী মহানগর মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপিসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছে রাজশাহী মহানগর মহিলা দল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন মালোপাড়ায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহানগর মহিলা দলের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অংশ নেন।

রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদিকা মোছা. বিথি, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়াসহ রাজশাহী মহানগর মহিলা দলের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাদের জন্য দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা।

কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত ছিল। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত