কুড়িগ্রামের উলিপুরে অভলিয়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মিয়াজিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন,ফুলবাড়ী উপজেলার গোড়ক মণ্ডল এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সুমন ইসলাম (২০) এবং চর গোড়ক মণ্ডল এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ মুরাদ হোসেন (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মিয়াজিপাড়া গ্রামের মোঃ ফেরদৌস আলীর বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে তৈরি একটি চেম্বার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একটি চাবিসহ লাল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির কোনো রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছিল না।
এজাহার অনুযায়ী, জব্দ করা গাঁজার মূল্য ৮০ হাজার টাকা এবং মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযোগ, গ্রেপ্তার দুই ব্যক্তি পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় উলিপুর থানায় মামলা হয়েছে। মামলাটি নম্বর-৭। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুড়িগ্রামের পরিদর্শক আবু নায়েব মোঃ কাজী নুরন্নবী।
মামলার তদন্তের দায়িত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুড়িগ্রামের ওপর ন্যস্ত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ শওকত আলী সরকার।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন