জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে

দুপচাঁচিয়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন

ছবি- প্রতিনিধি

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের বিশেষ বরাদ্দে দুপচাঁচিয়ার বিভিন্ন গ্রামীণ জনপদের উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 

এরই ধারাবাহিকতায় চলমান  গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ শনিবার (১২ সেপ্টেম্বর)  সকালে সরেজমিনে পরিদর্শন ও সার্বিক তদারকি করেছেন উপজেলা প্রশাসন ও প্রকৌশল দপ্তর।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান এবং উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন।

​পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন সড়কের কাজের সঠিক মান বজায় রাখা নিশ্চিত করতে নির্মাণসামগ্রীর মান যাচাই করেন। 

একইসঙ্গে নকশা অনুযায়ী কাজের নির্ধারিত পরিমাণ ও টেকসই কাঠামোর বিষয়টি সূক্ষ্মভাবে খতিয়ে দেখেন। কাজের সার্বিক অগ্রগতি শেষ করার জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের বিশেষ বরাদ্দে দুপচাঁচিয়ার বিভিন্ন গ্রামীণ জনপদের উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 

এরই ধারাবাহিকতায় চলমান  গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ শনিবার (১২ সেপ্টেম্বর)  সকালে সরেজমিনে পরিদর্শন ও সার্বিক তদারকি করেছেন উপজেলা প্রশাসন ও প্রকৌশল দপ্তর।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান এবং উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন।

​পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন সড়কের কাজের সঠিক মান বজায় রাখা নিশ্চিত করতে নির্মাণসামগ্রীর মান যাচাই করেন। 

একইসঙ্গে নকশা অনুযায়ী কাজের নির্ধারিত পরিমাণ ও টেকসই কাঠামোর বিষয়টি সূক্ষ্মভাবে খতিয়ে দেখেন। কাজের সার্বিক অগ্রগতি শেষ করার জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত