জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিশেষ চাহিদা সম্পন্ন

দিনাজপুরে শিশুদের সাইনিং লাইফ স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

দিনাজপুর শহরের বিএনএসবি চক্ষু হাসপাতাল রোড সংলগ্ন স্থানে  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ও থেরাপি সেন্টার এর সাইনিং লাইফ স্কুল ও থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক স্কুল উদ্বোধন হয়েছে। 

আনুষ্ঠানিকভাব উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোঃ সাদেক আলী ও ব্রেইন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শফিকুর রহমান তরুণসহ অতিথিবৃন্দ। 

উদ্বোধনের পূর্বে আলোচনাসভায়  ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর এর সভাপতি ও দিনাজপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ সারোয়ার মোর্শেদ আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জুয়েল।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালেরর পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ জিয়াউল হক, ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, ডাঃ মোঃ রইছ উদ্দিন, ডাঃ মাস্তুরা বেগম ও দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আবুল শাহনেওয়াজ । 

ব্রেইন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শফিকুর রহমান তরুণ বলেন, দিনাজপুরবাসী দীর্ঘদিনের চাহিদাকে সামনে রেখে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন রোগীদের অকপেশনাল থেরাপি ও স্পিস্ এন্ড ল্যাংগুয়েজ থেরাপির সেবা দিয়ে আসছি।

দিনাজপুর মেডিকেল কলেজ  এর  অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সাদেক আলী তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানটি মানবতার কল্যাণে বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন ধরনের সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। 

আমরা যে যে অবস্থানে আছি না কেন আমরা সবাই এই ব্যাপারে সহযোগিতা করে যাবো। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ সারোয়ার মোর্শেদ আলম বলেন,আমার বিশ্বাস সবার সহযোগিতা পেলে দিনাজপুরে বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের সেবা প্রদানের একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। 

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর এর সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জুয়েল বলেন দিনাজপুরের অনেক প্রতিষ্ঠানের মতো আমরা এই প্রতিষ্ঠানটিকেউ একটি সেবা মূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো এজন্য সহযোগিতা প্রয়োজন। 

উল্লেখ্য ব্রেইন ফাউন্ডেশনের অধিনে এখানে দীর্ঘদিন ধরে ফিজিও থেরাপি সেন্টার হিসেবে বিশেষ চাহিদা সম্পূন্ন  রোগীদের সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।  সার্বিক তত্বাবধানে ছিলেন কমিটির নির্বাহী সদস্য আদনান জুলফিকার ও আজীবন সদস্য শাহরিয়ার মাহামুদ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দিনাজপুরে শিশুদের সাইনিং লাইফ স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত