মন্দির প্রাঙ্গণে প্রার্থনা, সঙ্গে দুর্ঘটনায় নিহত নারীর আত্মার শান্তি কামনা-এভাবেই সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি এবং তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় আক্কেলপুরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা সভা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আক্কেলপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দুর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের আত্মার শান্তি কামনা করা হয়। দেশ ও মানুষের কল্যাণে প্রতিমন্ত্রীর দায়িত্বশীল ভূমিকা যেন অব্যাহত থাকে,এমন প্রত্যাশাও ব্যক্ত করেন আয়োজকরা।
সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিতিশ কুমার মন্ডল, আক্কেলপুর উপজেলা শাখার আহ্বায়ক সজল কুমার মহন্ত, সদস্য সচিব রতন কুমার শীল, নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শীতল কুমার দাস, পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার, বদলগাছী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য্য, পুরোহিত চৈতন্য চ্যাটার্জী, রেলকলনি সর্বজনীন মন্দিরের সভাপতি রাজু মন্ডল, জয় কুমার পন্ডিত, মিঠু মহন্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, প্রতিমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার পাশাপাশি দুর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের আত্মার শান্তির জন্যও এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে প্রতিমন্ত্রীর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পথচারী ফিরোজা বেগম (৫৫) গুরুতর আহত হন। পরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর সহধর্মিণীও আহত হন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন