ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাত পুরুষের ৬ টুকরো লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।
ঘটনার তারিখ ও সময়ঃ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ শনিবার বেলা সাড়ে ১১টা।ঘটনার স্থানঃ উপজেলা রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঢাকা-খুলন মহাসড়কের বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর গামী রাস্তার ডান পাশে লাভলু মল্লিক এর ধানের জমির পাশে তাল গাছের গোড়ায়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ ১২ সেপ্টেম্বর ২০২৬খ্রি. বেলা সাড়ে ১১টায় রায়পুর ইউনিয়স্থ বোয়ালিয়া স্ট্যান্ড এলাকায় ফরিদপুরগামী রাস্তার ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানের জমির পাশ দিয়ে স্থানীয় পথচারীরা যাওয়ার সময় উক্ত ধানের জমির পাশে তাল গাছের গোড়ায় ৩টি মুখ বাধা প্লাস্টিক এর বস্তা দেখতে পান।
স্থানীয়রা বস্তা ৩ টি দেখে সন্দেহ হওয়ায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ উক্ত বিষয়টি অবগত করেন। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদ এর ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল এসএম মাসুদুজ্জামান ও এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে উক্ত প্লাস্টিক এর বস্তা ৩ টির মুখ খুলে।
অজ্ঞাতনামা পুরুষের (৪০) ছয় টুকরো আলাদা আলাদা অংশ দেখতে পান এবং মৃতদেহের সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করেন। মধুখালী থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান জানান ৩/৪ দিন আগে বস্তাবন্দি লাশ ফেলে থাকতে পারে বিষয়টি ১২ সেপ্টেম্বর ২০২৬খ্রি. জানাজানি হয়। লাশে পচন ধরেছে। নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন