জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামে পর্যাপ্ত সার, তবুও অস্থিরতা কেন?

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রামে আমন মৌসুমে সার নিতে ডিলার পয়েন্টে কৃষকদের দীর্ঘ ভিড়। কোথাও কোথাও বিক্রির এক ঘণ্টার মধ্যেই সার শেষ হওয়ার অভিযোগ।

তবে কৃষি বিভাগ বলছে, জেলায় সারের কোনো সংকট নেই। গত আগস্ট থেকে সেপ্টেম্বর চলমান  বরাদ্দের পরিমাণ ৯৬৭৯ মেট্রিক টন ইউরিয়া সার। যা সারের ডিলারের মাধ্যমে বিতরণ কার্যক্রম চলমান  ডিএপি, এমওপি ও টিএসপির বরাদ্দও গত বছরের তুলনায় বেড়েছে।

কৃষকদের কেউ কেউ প্রয়োজনের তুলনায় বেশি সার সংগ্রহ করছেন বলে অভিযোগ। রবি মৌসুমে সার পাওয়া যাবে না—এমন গুজবেও বাড়ছে অতিরিক্ত মজুদের প্রবণতা। কৃষি বিভাগের দাবি, চাহিদা অনুযায়ী নিয়মিত সার বরাদ্দ ও সরবরাহ করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, বিজিবি ও কৃষি বিভাগ তদারকি জোরদার করেছে। প্রকৃত কৃষকের হাতে প্রয়োজন অনুযায়ী সার পৌঁছানোই এখন সংশ্লিষ্টদের প্রধান চ্যালেঞ্জ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে পর্যাপ্ত সার, তবুও অস্থিরতা কেন?

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামে আমন মৌসুমে সার নিতে ডিলার পয়েন্টে কৃষকদের দীর্ঘ ভিড়। কোথাও কোথাও বিক্রির এক ঘণ্টার মধ্যেই সার শেষ হওয়ার অভিযোগ।

তবে কৃষি বিভাগ বলছে, জেলায় সারের কোনো সংকট নেই। গত আগস্ট থেকে সেপ্টেম্বর চলমান  বরাদ্দের পরিমাণ ৯৬৭৯ মেট্রিক টন ইউরিয়া সার। যা সারের ডিলারের মাধ্যমে বিতরণ কার্যক্রম চলমান  ডিএপি, এমওপি ও টিএসপির বরাদ্দও গত বছরের তুলনায় বেড়েছে।

কৃষকদের কেউ কেউ প্রয়োজনের তুলনায় বেশি সার সংগ্রহ করছেন বলে অভিযোগ। রবি মৌসুমে সার পাওয়া যাবে না—এমন গুজবেও বাড়ছে অতিরিক্ত মজুদের প্রবণতা। কৃষি বিভাগের দাবি, চাহিদা অনুযায়ী নিয়মিত সার বরাদ্দ ও সরবরাহ করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, বিজিবি ও কৃষি বিভাগ তদারকি জোরদার করেছে। প্রকৃত কৃষকের হাতে প্রয়োজন অনুযায়ী সার পৌঁছানোই এখন সংশ্লিষ্টদের প্রধান চ্যালেঞ্জ। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত