জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রোগীদের জন্য বরাদ্দ ঔষধ পড়ে নষ্ট, দুপচাঁচিয়া স্বাস্থ্য বিভাগে তোলপাড়

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

গ্রামের সাধারণ রোগীরা যখন বিনামূল্যে ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, ঠিক তখনই স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে উন্মুক্ত অবস্থায় সরকারি ওষুধ ফেলে রাখার এই চিত্র স্থানীয় স্বাস্থ্যসেবার বেহাল দশাকেই উন্মোচিত করেছে। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি স্থানীয় প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল। 

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সেবা নিতে আসা সাধারণ রোগীরা ভবনের প্রাঙ্গণে আগাছার ভেতর ও গ্রেডবিমের নিচে প্যাকেটজাত ও খোলা অবস্থায় প্রচুর সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। স্থানীয় এক যুবক এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং সর্বত্র তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

​ফার্মাসিস্টের অসংলগ্ন বক্তব্য ও ভুল চিকিৎসা প্রদান:

অভিযোগের বিষয়ে কথা বললে সংশ্লিষ্ট উপ-স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট আব্দুল মান্নান ওষুধ ফেলে দেওয়ার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, "এসব ওষুধ আমি ফেলিনি, বহু আগেই সেখানে ফেলা হয়েছিল। সম্প্রতি আগাছা পরিষ্কারের জন্য কীটনাশক প্রয়োগ করায় গাছপালা শুকিয়ে যায় এবং নিচে জমে থাকা পুরনো ওষুধগুলো প্রকাশ্যে আসে।

​তবে সরেজমিনে পরিদর্শনের সময় স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসার অনিয়মও উঠে আসে। ডায়রিয়ার মতো সমস্যা নিয়ে আসা রোগীদের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও ওরাল স্যালাইন না দিয়ে প্যারাসিটামল, মেট্রোনিডাজল, এন্টাসিড ও অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দেওয়া হচ্ছে। ওষুধ প্রয়োগের এই অনিয়ম ও অপচিকিৎসার কথা স্বীকার করে ফার্মাসিস্ট নিজে জানান, এ ধরনের চিকিৎসায় রোগীর স্বাস্থ্যসেবার কোনো উন্নতি হবে না।

​তদন্ত কমিটি গঠন ও শোকজ নোটিশ:

দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্মাসিস্ট আব্দুল মান্নানকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং দুই কর্মদিবসের মধ্যে তার জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, "সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পরই ঘটনাস্থলে গিয়ে খোলা জায়গায় ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকার সত্যতা পাওয়া গেছে। সরকারি নিয়মানুযায়ী খোলা জায়গায় ওষুধ ফেলে রাখার কোনো সুযোগ নেই; বিধি অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করার কথা।

​ঘটনাটি তদন্তে কনসালট্যান্ট ডা. আনোয়ারুল্লাহকে সভাপতি এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান ও স্টোর কিপার বুলবুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করেন। প্রতিবেদন হাতে পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর দাপ্তরিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

​রোগীদের ক্ষোভ ও দুর্ভোগ:

সরকার যেখানে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে নিখরচায় ওষুধ সরবরাহ করছে, সেখানে সেবা নিতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে সাধারণ রোগীদের। 

"সরকারি মাল দরিয়ায় ঢাল"দায়িত্বপ্রাপ্তদের এমন মানসিকতার কারণেই প্রাপ্য সেবা ও জীবনরক্ষাকারী ওষুধ থেকে অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রোগীদের জন্য বরাদ্দ ঔষধ পড়ে নষ্ট, দুপচাঁচিয়া স্বাস্থ্য বিভাগে তোলপাড়

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত