জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

প্রেমের প্রলোভনে ‘হানি ট্র্যাপ

রাবির সাবেক শিক্ষার্থীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪

ছবি- প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে মির্জা মুজাহিদুল ইসলাম গাজী নামের এক রাবি’র এক শিক্ষার্থীকে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকার স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, তৌকির জাহান স্মরণ (২৯), সে বোয়ালিয়া থানার শেখপাড়া গ্রামের সারোয়ার জাহানের ছেলে, আবু রায়হান (২৪), সে রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে, শাহরিয়ার মামুন (২৯), সে একই থানাধীন এলাকার ভাটাপাড়া (সুফিয়ানের মোড়) গ্রামের শাহীন রেজা ওরফে নরেশ চন্দ্র মধুর ছেলে এবং বহরমপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে জুনাইরা ইসলাম (২২)।

অপরপক্ষে বাদী মির্জা মুজাহিদুল ইসলাম গাজী (২৮), তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মুজাহিদুল ইসলাম গাজী (২৮) বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, কয়েকজন ব্যক্তি প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতন করা হয়।

অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই ও রহস্য উদঘাটনে মাঠে নামে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করে, রোববার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাবির সাবেক শিক্ষার্থীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীতে মির্জা মুজাহিদুল ইসলাম গাজী নামের এক রাবি’র এক শিক্ষার্থীকে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকার স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, তৌকির জাহান স্মরণ (২৯), সে বোয়ালিয়া থানার শেখপাড়া গ্রামের সারোয়ার জাহানের ছেলে, আবু রায়হান (২৪), সে রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে, শাহরিয়ার মামুন (২৯), সে একই থানাধীন এলাকার ভাটাপাড়া (সুফিয়ানের মোড়) গ্রামের শাহীন রেজা ওরফে নরেশ চন্দ্র মধুর ছেলে এবং বহরমপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে জুনাইরা ইসলাম (২২)।

অপরপক্ষে বাদী মির্জা মুজাহিদুল ইসলাম গাজী (২৮), তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মুজাহিদুল ইসলাম গাজী (২৮) বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, কয়েকজন ব্যক্তি প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতন করা হয়।

অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই ও রহস্য উদঘাটনে মাঠে নামে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করে, রোববার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত