জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট পৌরসভার চকযদু দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মেহেদী হাসান চকযদু (দক্ষিণপাড়া) গ্রামের মৃত জান্নাতুন ফেরদৌসের ছেলে। অভিযানকালে তার বসতবাড়ির সামনের গ্যারেজের ভেতর থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট পৌরসভার চকযদু দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মেহেদী হাসান চকযদু (দক্ষিণপাড়া) গ্রামের মৃত জান্নাতুন ফেরদৌসের ছেলে। অভিযানকালে তার বসতবাড়ির সামনের গ্যারেজের ভেতর থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত