জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বগুড়ায় রয়েল কাচ্চি ও ঢাকা কাচ্চি ডাইনে জরিমানা

ছবি : প্রতিনিধি

রবিবার (১৩ই সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বগুড়ার স্টেশন রোড এলাকায় ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামের দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির ঘোষণা থাকলেও ছাগী/ভেড়ার মাংস দিয়ে কাচ্চি প্রস্তুত ও বিক্রি করতে দেখা যায়। এছাড়া মূল্য তালিকায় খাসির মাংসের উল্লেখ থাকলেও ছাগী/ভেড়ার মাংসের বিষয়ে কোনো ঘোষণা ছিল না।

এ সময় রান্নাঘর পরিদর্শন করে অপরিশোধিত লবণ ব্যবহার করে কাচ্চি, বিরিয়ানিসহ অন্যান্য খাদ্য প্রস্তুত এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে রান্নার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ‘রয়েল কাচ্চি’কে ৫ হাজার টাকা এবং ‘ঢাকা কাচ্চি ডাইন’কে ১০ হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিদর্শক মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরিফুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল কাদেরসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় রয়েল কাচ্চি ও ঢাকা কাচ্চি ডাইনে জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রবিবার (১৩ই সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বগুড়ার স্টেশন রোড এলাকায় ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামের দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির ঘোষণা থাকলেও ছাগী/ভেড়ার মাংস দিয়ে কাচ্চি প্রস্তুত ও বিক্রি করতে দেখা যায়। এছাড়া মূল্য তালিকায় খাসির মাংসের উল্লেখ থাকলেও ছাগী/ভেড়ার মাংসের বিষয়ে কোনো ঘোষণা ছিল না।

এ সময় রান্নাঘর পরিদর্শন করে অপরিশোধিত লবণ ব্যবহার করে কাচ্চি, বিরিয়ানিসহ অন্যান্য খাদ্য প্রস্তুত এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে রান্নার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ‘রয়েল কাচ্চি’কে ৫ হাজার টাকা এবং ‘ঢাকা কাচ্চি ডাইন’কে ১০ হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিদর্শক মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরিফুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল কাদেরসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত