জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কৃষি ও পল্লী ঋণের মোট সুবিধাভোগীর ৫০ দশমিক ৪৯ শতাংশই ছিলেন নারী

ছবি- প্রতিনিধি

উৎপাদন থেকে শুরু করে ফসল প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত কৃষির প্রতিটি ক্ষেত্রে নারীর প্রত্যক্ষ শ্রমের উপস্থিতির পাশাপাশি দেশের প্রাতিষ্ঠানিক কৃষি অর্থায়নেও নারীদের অংশীদারত্বে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, বিগত পাঁচ অর্থবছরে (২০২১-২২ থেকে ২০২৫-২৬) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিতরণ করা কৃষি ও পল্লী ঋণের মোট সুবিধাভোগীর ৫০ দশমিক ৪৯ শতাংশই ছিলেন নারী। আলোচ্য পাঁচ বছরে মোট ১ কোটি ৮৪ লাখ ৬১ হাজার ২২৬ জন কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়, যার মধ্যে নারী সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯৩ লাখ ২০ হাজার ৫১৫ জন।

কৃষিকাজ কেবল পুরুষের দায়িত্ব—এমন সনাতন ধ্যানধারণা পেছনে ফেলে জমি চাষ, বীজতলা তৈরি, চারা রোপণ, ফসল তোলা, মাড়াই ও সংরক্ষণসহ কৃষির প্রতিটি ধাপে নারীদের সক্রিয় ভূমিকা এখন প্রতিষ্ঠিত। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের কৃষি খাতে বর্তমানে ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার নারী নিয়োজিত রয়েছেন, যা পুরুষ কৃষিশ্রমিকের (১ কোটি ৩৬ লাখ ২০ হাজার) তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। এ ছাড়া বেসরকারি গবেষণা সংস্থা ক্যাম্পেইন ফর সাসটেইনেবল লাইভলিহুডসের পরিসংখ্যান বলছে, কৃষির ২১টি মূল কাজের মধ্যে অন্তত ১৭টিতেই গ্রামীণ নারীরা প্রত্যক্ষভাবে যুক্ত থেকে জাতীয় অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছেন।

অর্থবছরভিত্তিক ঋণগ্রহীতার পরিসংখ্যানে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে মোট ৩৩ লাখ ৪ হাজার ৮১১ জন গ্রাহকের মধ্যে ১৭ লাখ ৯৭ হাজার ৫২ জন অর্থাৎ প্রায় ৫৪ দশমিক ৪৫ শতাংশই ছিলেন নারী। 

পরবর্তী ২০২২-২৩ অর্থবছরে মোট ৩৮ লাখ ১৮ হাজার ৫৪৫ জন কৃষকের মধ্যে ১৮ লাখ ৮১ হাজার ৯০০ জন নারী ঋণ সুবিধা পান। ২০২৩-২৪ অর্থবছরে ৩৭ লাখ ৪১ হাজার ৮৬ জন কৃষকের মধ্যে নারীর সংখ্যা ছিল ১৯ লাখ ২১ হাজার ৪২৪ জন। ২০২৪-২৫ অর্থবছরে ৩৮ লাখ ১৯ হাজার ৫৫১ জন কৃষকের মধ্যে নারীদের হার সাময়িক কমে ৪৭ দশমিক ১৯ শতাংশ হলেও, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে আবারও নারীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। 

সর্বশেষ অর্থবছরে মোট ৩৭ লাখ ৭৭ হাজার ২৩৩ জন ঋণগ্রহীতার মধ্যে ৫০ দশমিক ৭৭ শতাংশ বা ১৯ লাখ ১৭ হাজার ৪০২ জনই ছিলেন নারী। শুধু সংখ্যায় নয়, নারীদের অনুকূলে বিতরণ করা ঋণের অঙ্কও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে; ২০২১-২২ অর্থবছরে যেখানে নারীরা পেয়েছিলেন ১০ হাজার ৮২৯ কোটি টাকা, সেখানে পাঁচ বছরের ব্যবধানে ৫ হাজার ২৩৪ কোটি টাকা বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩ কোটি টাকায়।

তবে সুবিধাভোগীর সংখ্যায় নারীরা শীর্ষে অবস্থান করলেও প্রাপ্ত ঋণের মোট মূল্যে পুরুষরাই এগিয়ে রয়েছেন। বিগত পাঁচ বছরে বিতরণ করা মোট ১ লাখ ৭৮ হাজার ৬৪৫ কোটি ৬৬ লাখ টাকার কৃষি ও পল্লী ঋণের মধ্যে নারীরা পেয়েছেন ৬৭ হাজার ৬ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট অঙ্কের মাত্র ৩৭ দশমিক ৫২ শতাংশ। 

বিপরীতে পুরুষসহ অন্যান্য গ্রাহকরা পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৩৯ কোটি ২৮ লাখ টাকা বা মোট পরিমাণের ৬২ দশমিক ৪৮ শতাংশ। সার্বিক কৃষিঋণ প্রবাহের চিত্রটিও ঊর্ধ্বমুখী রয়েছে; ২০২১-২২ অর্থবছরে বিতরণকৃত মোট ২৮ হাজার ৮৩৪ কোটি টাকার কৃষিঋণ ধারাবাহিক প্রবৃদ্ধির মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে ৪২ হাজার ৮০৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।

কৃষি অর্থায়নের একটি উল্লেখযোগ্য অংশ বরাদ্দ পাচ্ছে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের চাষিদের জন্য। 

সদ্য সমাপ্ত অর্থবছরেও ২৮ লাখ ৪২ হাজার ১৭৫ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রায় ৩০ হাজার ২০০ কোটি টাকার বেশি ঋণ ছাড় করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের কৃষকদের আনুষ্ঠানিক ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করতে মাত্র ১০ টাকায় হিসাব খোলার বিশেষ সরকারি উদ্যোগ বড় ভূমিকা রেখেছে, যার ফলে ২০২২ সালের মার্চে যেখানে ১০ টাকার হিসাব ছিল ৯৯ লাখ ৩ হাজার ২০০টি, তা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালের মার্চ শেষে ১ কোটি ৬ লাখ ৮৫ হাজার ৬৪৬টিতে পৌঁছেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কৃষি ও পল্লী ঋণের মোট সুবিধাভোগীর ৫০ দশমিক ৪৯ শতাংশই ছিলেন নারী

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত