জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় আবাসিক ভবনে চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

ছবি : প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালা ভেঙে ঘরে প্রবেশ করে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনা ও তদারকিতে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে চোরচক্রের সদস্যদের শনাক্ত করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) পত্নীতলা থানা পুলিশের অভিযানে মোঃ নাজমুল হাসান (২৮), পিতা—মোঃ বেলাল হোসেন, সাং,সরদারপাড়া এবং মোঃ মাহফুজ (২৪), পিতা—সৈয়দুল ইসলাম, সাং,মোল্লাপাড়া, উভয়েই নজিপুর পৌরসভা, থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রির নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত নাজমুল হাসান ওই আবাসিক ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি চোরচক্রটির নেতৃত্ব দিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় আবাসিক ভবনে চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালা ভেঙে ঘরে প্রবেশ করে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনা ও তদারকিতে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে চোরচক্রের সদস্যদের শনাক্ত করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) পত্নীতলা থানা পুলিশের অভিযানে মোঃ নাজমুল হাসান (২৮), পিতা—মোঃ বেলাল হোসেন, সাং,সরদারপাড়া এবং মোঃ মাহফুজ (২৪), পিতা—সৈয়দুল ইসলাম, সাং,মোল্লাপাড়া, উভয়েই নজিপুর পৌরসভা, থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রির নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত নাজমুল হাসান ওই আবাসিক ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি চোরচক্রটির নেতৃত্ব দিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত