জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা

ছবি : প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মহাদেবপুরে জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের  সংসদ সদস্য  ফজলে হুদা বাবুল। সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। 

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মহাদেবপুরে জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের  সংসদ সদস্য  ফজলে হুদা বাবুল। সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। 

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত