জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বড়লেখায় নাগরিক সমন্বয় প্রজেক্ট সিভিক এনগেজমেন্ট ফান্ড' প্রোগ্রাম অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় সমাজের সকল স্থরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সমাজের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে উৎসাহ প্রদান ও মানুষের মধ্যে আইন ও নীতি বাস্তবায়নে প্রচেষ্টা চালানো ও জবাবদিহিতা বৃদ্ধিতে সুশীল সমাজকে সম্পৃক্ত করণ এনজিও সংস্থা প্রচেষ্টা'র উদ্যোগে বড়লেখা উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে আজ ১৬ ই সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় নাগরিক সমন্বয় প্রজেক্ট সিভিক এনগেজমেন্ট ফান্ড' প্রোগ্রামের আয়োজন করে। 

প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেবের সভাপতিত্বে ও নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শাহীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম মাহবুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আবু কাওসার, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন ও বাংলাদেশ বুলেটিনের বড়লেখা উপজেলা প্রতিনিধি সুলতান আহমদ খলিল, দৈনিক ইত্তেফাকের বড়লেখা উপজেলা প্রতিনিধি তপন কুমার দাসসহ বড়লেখা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য নাগরিক  সিভিক এনগেজমেন্ট ফান্ড' (CEF) হলো বাংলাদেশ সরকার, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র (USAID) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার যৌথ অর্থায়নে পরিচালিত একটি বিশেষ জাতীয় প্রকল্প। বাংলাদেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) এবং এনজিও (যেমন: উন্নয়ন প্রচেষ্টা)-কে ফান্ডিং ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা দেওয়ার মাধ্যমে এটি বাস্তবায়িত হচ্ছে।

উন্নয়ন প্রচেষ্টা' এনজিও এবং এই প্রজেক্টের মূল দিকগুলো নিচে তুলে ধরা হলো: সমাজে নারী, যুবসমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG ৫: লিঙ্গ সমতা এবং SDG ১৬: শান্তি ও ন্যায়বিচার) অর্জনে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা। 

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ: সরকারি সিদ্ধান্ত, আইন ও নীতি বাস্তবায়নে সরকারের জবাবদিহিতা বৃদ্ধিতে সুশীল সমাজকে সম্পৃক্ত করা।আইনের শাসন ও ন্যায়বিচার: স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখা। এনজিও ও সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ের বিভিন্ন সংগঠন ও এনজিওগুলোর প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বড়লেখায় নাগরিক সমন্বয় প্রজেক্ট সিভিক এনগেজমেন্ট ফান্ড' প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত