জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে বসতবাড়ির বেড়া ভেঙে বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলা, গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মো. শাহজাহান আলী (৩৫) নামের এক ব্যক্তি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, শিরতা গ্রামের মো. মজনু মিয়া (৩২), মো. মনোয়ার মিয়া (মন) (৪৮), মো. আব্দুর রহিম (৬৫) ও মোছা. রোজিনা বেগম (৫৫)  ঘটনার দিন আনুমানিক বিকেল ৪টার দিকে অভিযুক্ত চারজন মিলে তার বাড়ির বেড়া ভেঙে বাড়ির সামনে লাগানো পেঁপে, পেয়ারা, ডালিমসহ বিভিন্ন ফলধরা গাছ কেটে ফেলেন। 

এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাদীর স্ত্রীকেও বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেছেন শাহজাহান আলী।

এব্যাপারে মজনু মিয়ার পিতা আব্দুর রহিম বলেন, আমাদের জায়গায় বেড়া দিয়ে ঘিরা দেওয়ার সময় বাধা দেওয়ার কারণে বেড়া পড়ে গিয়ে গাছ ভেঙ্গে যায়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

পাঁচবিবি থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই ফিরোজ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া খুলে দিতে বলা হয়েছে। এবং উভয় পক্ষকে জমি মাপযোগ করতে বলা হয়েছে ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে বসতবাড়ির বেড়া ভেঙে বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলা, গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মো. শাহজাহান আলী (৩৫) নামের এক ব্যক্তি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, শিরতা গ্রামের মো. মজনু মিয়া (৩২), মো. মনোয়ার মিয়া (মন) (৪৮), মো. আব্দুর রহিম (৬৫) ও মোছা. রোজিনা বেগম (৫৫)  ঘটনার দিন আনুমানিক বিকেল ৪টার দিকে অভিযুক্ত চারজন মিলে তার বাড়ির বেড়া ভেঙে বাড়ির সামনে লাগানো পেঁপে, পেয়ারা, ডালিমসহ বিভিন্ন ফলধরা গাছ কেটে ফেলেন। 

এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাদীর স্ত্রীকেও বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেছেন শাহজাহান আলী।

এব্যাপারে মজনু মিয়ার পিতা আব্দুর রহিম বলেন, আমাদের জায়গায় বেড়া দিয়ে ঘিরা দেওয়ার সময় বাধা দেওয়ার কারণে বেড়া পড়ে গিয়ে গাছ ভেঙ্গে যায়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

পাঁচবিবি থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই ফিরোজ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া খুলে দিতে বলা হয়েছে। এবং উভয় পক্ষকে জমি মাপযোগ করতে বলা হয়েছে ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত