জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ইবির ল' অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

ছবি- প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল' অ্যান্ড  ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব । মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ল' অ্যান্ড  ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি বিলাসী সাহার ২৫ আগষ্ট আবেদন করলে, ১৫ সেপ্টেম্বর সভাপতির দায়িত্ব হতে অব্যাহতির আবেদন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

​তদস্থলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আল ফিকহ্ এন্ড ল' বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবকে বিভাগটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো। দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। ​

এছাড়াও বিজ্ঞাপ্তিতে বিলাসী সাহাকে নিষ্ঠার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব বলেন, এটা কোনো অর্জন না। এটা আমার ওপর একটা দায়িত্ব। তো আমি চেষ্টা করব ডিপার্টমেন্টের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যেতে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইবির ল' অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল' অ্যান্ড  ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব । মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ল' অ্যান্ড  ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি বিলাসী সাহার ২৫ আগষ্ট আবেদন করলে, ১৫ সেপ্টেম্বর সভাপতির দায়িত্ব হতে অব্যাহতির আবেদন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

​তদস্থলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আল ফিকহ্ এন্ড ল' বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবকে বিভাগটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো। দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। ​

এছাড়াও বিজ্ঞাপ্তিতে বিলাসী সাহাকে নিষ্ঠার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব বলেন, এটা কোনো অর্জন না। এটা আমার ওপর একটা দায়িত্ব। তো আমি চেষ্টা করব ডিপার্টমেন্টের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যেতে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত