কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের কাজের ওয়ার্কঅর্ডার থাকাসত্ত্বেও কৌশলে ছাত্রদল নেতাদের বিরদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কুতুবদিয়া হলরুমে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ছাত্রদলের নেতা হামিদুল ইসলাম সোহেল তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় তিনি বলেন, কুতুবদিয়াতে পুরোদমে সক্রিয় আওয়ামী ঠিকাদার তুষার সিন্ডিকেট নেটওয়ার্ক।তার বিরুদ্ধে কুতুবদিয়া উপজেলা ছাত্রদল নেতাদেরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ রয়েছে। এই আওয়ামী দোসর পারসেন্টইজের বিনিময়ে দুর্নীতিবাজ আমলাদের যোগসাজশে কাজ নিয়ে একটা কাজ বিভিন্ন জনকে বিক্রি করে বাণিজ্য করছে।
সে নিজে কাজ করতে আগ্রহী না হওয়ায় ভবনটি নির্মাণ করা যাচ্ছে না। একেক সময় একেক জন ঐ কাজের মালিক বনে যায়। কয়েকমাস আগেও ঐ কাজ কক্সবাজার সদর উপজেলায় কর্মরত পিয়ন জুবায়ের রাসেল প্রকাশ ভটকা রাসেলের বলে দাবি করে।
তাকে উপযুক্ত প্রমাণ দেখাতে বললে সে অপারগ হয়ে বলে কাজটা আমার ভাগিনা তুষারের।কাজটা করার দায়িত্ব আমার, আমি তার কাছ থেকে কিনে নিয়েছি। পরবর্তীতে রড,সিমেন্ট ও পাথরের দাম বৃদ্ধি পেলে সেও কাজ না করে নতুন পার্টনারের সন্ধান করে।
এদিকে ওয়ার্ক অর্ডার থাকা স্বত্তেও কাজ শুরু না করলে তুষার পরবর্তীতে দোষ দেয় ভাঙ্গার কাজ পাওয়া প্রতিষ্ঠানের ওপর। মাস খানেক পর তুষার কাজটা আবারো বিক্রি করে দেয় মেসার্স ইঐফ নামক একটি প্রতিষ্ঠানকে ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে (বিক্রী করার বায়না স্টাম্পের ছবি আছে)। অথচ সে অভিযোগ করছে ছাত্রদল নেতারা নাকি ওকে কাজ করতে দিচ্ছে না।
যে কাজ করতে ইচ্ছুক না, অন্য জনকে কাজ বিক্রি করে দেয় সে কীভাবে অন্য জনের নামে অপপ্রচার করতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল।
বলাবাহুল্য কক্সবাজার জেলা শিক্ষা প্রকৌশল অফিসের এক্সেন হচ্ছে মৃদুময় চাকমা। সে নির্দিষ্ট কমিশন পাইলে যে কাউকে কাজ দিয়ে দেয়।তার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে—একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি যদি প্রকল্পসংশ্লিষ্ট কোনো ঠিকাদারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রেখে থাকেন, তাহলে সেই সম্পর্ক সরকারি বিধিমালা ও স্বার্থের সংঘাতের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল।তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের নিউজ হলেও বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে।
ওদের সিন্ডিকেটে নতুন করে যোগ হয়ছে আরেক আওয়ামী লীগর গার্লস স্কুলের শিক্ষিকা জিগারুন নাহার। তার পিতা নুরুচ্ছফা বি.কম. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল দীর্ঘ দিন। তার প্রভাব কাটিয়ে আগে চুরি চামারি করে চললেও এখন সেই সুযোগ বন্ধ হওয়ায় পাগলের ন্যায় কথা বলতেছে।
জিগার নাহার কৌশলে টাকার বিনিময়ে সরকারি কোষাগারে অল্প টাকা জমা দিয়ে ভবন অপসারণের কাজটা তার পছন্দের ঠিকাদার তুষারকে দিতে চেয়েছিল। পরবর্তীতে বিষয়টা জানাজানি হলে ওপেন বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয় ফলে নতুন প্রতিষ্ঠান শাহ আব্দুল মালেক কুতুবী এন্টারপ্রাইজ কাজ পায়। নিয়মঅনুযায়ী ভ্যাট ট্যাক্স প্রথমে নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হয়। কিন্তু ওনি প্রতারণার আশ্রয় নিয়ে এখানে ভ্যাট ট্যাক্সের কথা উল্লেখ করেন নি। নিলাম হওয়ার পর ভ্যাট ট্যাক্সের জন্য আলাদা চিঠি দেওয়া হয়।
পরবর্তীতে ভ্যাট ট্যাক্স সহ সরকারী কোষাগারে নির্দিষ্ট অর্থ জমা দেওয়ার পর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জিগারুন নাহার ঐ নিলামকৃত ভবন থেকে লক্ষাধিক টাকার মালামাল লোট করে নিয়ে যায়(ফ্যান, ওয়ারিং তার, পুরাতন স্টিল আলমারি)।যা সম্পূর্ণ বেআইনি। কোন ভবনে প্রয়োজনীয় মালামাল থাকলে তা ঐ ভবন নিলাম দেওয়ার আগে মালামাল বের করে নিতে হয়।
কিন্তু ওনি তা না করে নিলাম দেওয়ার পর ঐ ভবন থেকে মালামাল সরিয়ে নেয়। যা পরবর্তীতে হকার ডেকে এনে আলাদা ভাবে বিক্রি করে(যাহার ভিডিও প্রমান আছে)।যার ফলে বিরোধ সৃষ্টি হয়। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক মোক্তার স্যার। ওনি থাকতে জিগারুন নাহার কীভাবে কথা বলে।ওনার কর্মকান্ড দেখলে বুঝা যায় নিশ্চয়ই ওনার ব্যাক্তিগত ইন্টারেস্ট আছে।
পরবর্তীতে আমরা পরিস্থিতি মেনে নিয়ে পুরাতন ভবন ভাঙার মালামাল অপসারণের কাজ শুরু করি। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন্নেছার পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি।
এরই মধ্যে বর্ষাকাল শুরু হওয়ায় প্রতিকূল আবহাওয়া ও বাস্তব পরিস্থিতির কারণে ভাঙা ভবনের সব মালামাল সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়নি। এই বাস্তব পরিস্থিতিকেই এখন চাঁদাবাজির অভিযোগ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
একইভাবে জিগারুন্নেছা ও তুষারের সঙ্গে মৃদুময় চাকমার কথিত ব্যবসায়িক সম্পর্ক এবং বসুন্ধরা বিল্ডার্সের মাধ্যমে নতুন ভবনের কাজ পাওয়ার প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্তের আওতায় আনতে হবে।কিছুদিন আগে জুবায়ের রাসেল প্রকাশ ভটকা রাসেলের সরাসরি ইন্ধনে স্কুলের দেওয়াল ভেঙে কয়েকটা গাজাটি,টুকাই মালামাল লুট করে।
ভিডিও দেখে তাদের বিচার নিশ্চিত করতে হবে।যেহেতু সরকারি বিধি মোতাবেক অর্থ দিয়ে ভবন অপসারণের কাজ পেয়েছি, কাজে কোন হেরপের বা বিলম্ব হলে সরকারি কর্মকর্তা বা প্রশাসন এর জবাবদিহি নিবে।কিন্তু কোন তৃতীয় পক্ষের ঐ কাজে হস্তক্ষেপ করার সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে এর বিচারের দাবি জানাচ্ছি।
আমরা দাবি করছি— ১. আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশ করতে হবে।
২. কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের টেন্ডার ও কার্যাদেশের পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।
৩. বসুন্ধরা বিল্ডার্সের মালিকানা, অংশীদারিত্ব ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আর্থিক সম্পর্ক যাচাই করতে হবে।
৪. নির্বাহী প্রকৌশলী মৃদুময় চাকমা, তুষার ও প্রধান শিক্ষক জিগারুন্নেছার মধ্যে কোনো ব্যবসায়িক বা আর্থিক অংশীদারিত্ব আছে কি না, তা তদন্ত করতে হবে।
৫. পুরাতন ভবন ভাঙার কাজে বাধা, অসহযোগিতা কিংবা বিদ্যালয়ের মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগেরও তদন্ত করতে হবে।
৬. বর্ষাকালীন পরিস্থিতির কারণে মালামাল অপসারণে বিলম্বের বিষয়টি কারিগরি ও বাস্তব দৃষ্টিকোণ থেকে যাচাই করতে হবে।
সবশেষে আমরা বলতে চাই, মৃদুময় চাকমা, তুষার ও জিগারুন্নেছাকে ঘিরে যেসব গুরুতর অভিযোগ উঠেছে, সেগুলোকে পাশ কাটিয়ে শুধু আমাদেরকে অভিযুক্ত করা হলে প্রকৃত ঘটনা কখনোই সামনে আসবে না। তাই আমরা দাবি করছি, সংশ্লিষ্ট সকল ব্যক্তির ভূমিকা, টেন্ডার প্রক্রিয়া, আর্থিক লেনদেন এবং প্রকল্পের নথিপত্র নিরপেক্ষ তদন্তের আওতায় আনা হোক।
প্রকৃত অপরাধী যে-ই হোক, প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক—আর নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন