বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২আসামিসহ গ্রেপ্তার ৬। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ মাসের সাজাপ্রাপ্ত দুইজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন,দুপচাঁচিয়া থানাধীন পাঁচথিতা ঘাটমাগুড়া গ্রামের মৃত তছলিম প্রাংয়ের ছেলে মো. কাজল প্রাং, দুবড়া দিঘীরপাড়া (তালোড়া) গ্রামের মো. আজাদ সাখিদারের ছেলে আজিজুল হক, আটগ্রাম বাজার এলাকার আবুল হোসেন ফকিরের ছেলে মো. শাহিনুর ইসলাম (ছয় মাসের সাজাপ্রাপ্ত), একই এলাকার মৃত কফিল উদ্দিন ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (ছয় মাসের সাজাপ্রাপ্ত), বম্বুপাড়া গ্রামের মৃত মুসা প্রামাণিকের ছেলে লিটন প্রামাণিক এবং একই এলাকার ছাইমুদ্দিনের ছেলে আবুল কালাম।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন