রাজশাহী নগরীর বড়কুঠি ঘাটে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত মাশুল আদায়ের গুরুতর অভিযোগ তুলেছেন পদ্মার চরাঞ্চলের জেলেরা। অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলেরা মানববন্ধনের প্রস্তুতি নিলে ইজারাদারের লোকজন তাতে বাধা দেন এবং হুমকি প্রদান করেন বলে অভিযোগ উঠেছে।
চর খানপুর ও চর মাজারদিয়ার প্রায় ৫০ জন জেলে এই মানববন্ধনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। জেলেদের অভিযোগ, নদীতে মাছের সংকট থাকায় দীর্ঘক্ষণ পরিশ্রম করেও অল্প মাছ পাওয়া যায়। অথচ ঘাটে এলে আধা কেজি থেকে এক-দুই কেজি মাছের ব্যাগ বা থলেপ্রতি ২০ টাকা এবং যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে—মোট ৩০ টাকা আদায় করা হচ্ছে, যা তাদের জন্য অতিরিক্ত আর্থিক বোঝা। ঘাটে টাঙানো তালিকায় মাছের ব্যাগ বা থলে ধরে আলাদা কোনো মাশুলের হার উল্লেখ নেই বলেও তারা জানান।
এ ছাড়াও চরাঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, তালিকার বাইরে মানুষের পারাপারে ৩ টাকার জায়গায় ১০ টাকা, গবাদিপশুতে ৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকা, এক বস্তায় ৫ টাকার পরিবর্তে ৩০ টাকা এবং মোটরসাইকেলে ৭ টাকার পরিবর্তে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। পাশাপাশি টিন, সালো মেশিন, ডিজেল ও সারের ক্ষেত্রেও নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য প্রমিজ আলম জানান, নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত মাশুল নেওয়ার বিষয়টি এবং প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার অভিযোগগুলো খতিয়ে দেখা প্রয়োজন।
অন্যদিকে, ঘাটের ইজারা আদায়ের প্রতিনিধি সেরাজুল ইসলাম (সেরালী) দাবি করেন, প্রায় ১০ বছর আগের মাশুলের তালিকাটি এখনো ঝুলছে। বর্তমান দ্রব্যমূল্য ও ব্যয় বাড়লেও সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন মাশুলের কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। বর্তমান ইজারার সঙ্গে সমন্বয় করে নতুন ও স্পষ্ট মাশুল নির্ধারণ করলেই এই বিরোধের অবসান হতে পারে বলে জানান তিনি।
এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে মো. নুর-ঈ সাইদ বলেন, নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত মাশুল আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন