জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বাঘায় শাহী মসজিদ পরিদর্শন করলেন ব্রিটিশ হাই কমিশনার

ছবি : প্রতিনিধি

রাজশাহীর ঐতিহাসিক বাঘায় সুলতানী আমলে নির্মিত দৃষ্টি নন্দিত শাহী মসজিদ ,হযরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) ও তার পুত্র হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) এর মাজার- জাদুঘর পরিদর্শন করেছন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারা কুক ।(H.E. Ms. Sarah Cooke)।

শুক্রবার (১৮-০৯-২০২৬) জুম্মার নামাজের পর পরিদর্শন করেছেন। এসময় সৌজন্য সাক্ষাৎ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও মসজিদ কমিটির সভাপতি তকী ফয়সাল তালুকদার, সেক্রেটারি আব্দুর রহমান, সদস্য শফিকুল ইসলাম,  প্রত্নতত্ত্ব বিষয়ক অফিসার  লিটন দাস।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, পরিদর্শনের সময় প্রটেকশন হিসাবে পুলিশ প্রটোকল দেওয়া হয়।

সফরসঙ্গী হিসেবে ছিলেন মি. সজীব হাসান হেড অব কমিউনিকেশনস (অন্তর্বর্তীকালীন),মি. জয় প্রকাশ বড়ুয়া কমিউনিকেশনস ম্যানেজার (ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ), মি. শানানুজ্জামান অঙ্গন শেখ — কমিউনিকেশনস ম্যানেজার (ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ) কামরুজ্জামান আমান — ফরেন পলিসি অ্যানালিস্ট (পররাষ্ট্রনীতি বিশ্লেষক), ব্রিটিশ হাইকমিশন।

উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার জানান,ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আন-অফিসিয়াল ভিজিটে বাঘা শাহী মসজিদ, মাজার ও জাদুঘর পরিদর্শন করেছেন। উনি এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে অত্যন্ত খুশি হন এবং দর্শনার্থিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে স্বাগত জানানো হয় এবং শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

রাজশাহীর স্টুরিস্ট পুলিশের ইনচার্জ আবু জেহাদ খকরুল আলম খান জানান , তিনি পুঠিয়া রাজবাড়ি, বাঘার শাহী মসজিদ,মাজার, যাদুঘর পরিদর্শন শেষে রাজশাহী চেম্বার অব কমার্সের নেতাদের সাথে সাক্ষাৎ করে রাজশাহীর আম রপ্তানি সহ বৈদেশিক পণ্য রপ্তানির বিষয়ে আলোচনা করে আবার ঢাকার উদ্দেশে রওনা দেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাঘায় শাহী মসজিদ পরিদর্শন করলেন ব্রিটিশ হাই কমিশনার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত