জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে পামডোর এনগেজ প্রকল্প নিয়ে মিডিয়া ডায়ালগ

ছবি- প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অধিকার প্রতিষ্ঠা ও বিলুপ্তপ্রায় সংস্কৃতি সংরক্ষণে প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে পিপলস ইউনিয়ন অব দ্য মারজিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)। এ লক্ষ্যে জয়পুরহাটে এনগেজ প্রকল্প বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ এলাকায় পামডোর শাখা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, এনগেজ প্রকল্পের আওতায় সদর উপজেলার তিনটি ইউনিয়নের প্রান্তিক আদিবাসী নারী, কৃষক, যুব ও শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক নেতৃত্ব ও স্থানীয় নেটওয়ার্ক জোরদারের উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পের আওতায় আদিবাসীদের ভূমি অধিকার, পরিবেশবান্ধব জীবিকা এবং বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এর অংশ হিসেবে সাংস্কৃতিক দল গঠন, বিভিন্ন পার্বণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের কথাও জানানো হয়।

মিডিয়া ডায়ালগে পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প পরিচালক হৈমন্তী সরকার, জেনারেল ম্যানেজার ও কমিউনিটি কো-অর্ডিনেটর শাহাবুর রহমান এবং কমিউনিটি অর্গানাইজার সুমি রানী ও বিমল চন্দ্র পাহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অধিকার সুরক্ষা ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে পামডোর এনগেজ প্রকল্প নিয়ে মিডিয়া ডায়ালগ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অধিকার প্রতিষ্ঠা ও বিলুপ্তপ্রায় সংস্কৃতি সংরক্ষণে প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে পিপলস ইউনিয়ন অব দ্য মারজিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)। এ লক্ষ্যে জয়পুরহাটে এনগেজ প্রকল্প বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ এলাকায় পামডোর শাখা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, এনগেজ প্রকল্পের আওতায় সদর উপজেলার তিনটি ইউনিয়নের প্রান্তিক আদিবাসী নারী, কৃষক, যুব ও শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক নেতৃত্ব ও স্থানীয় নেটওয়ার্ক জোরদারের উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পের আওতায় আদিবাসীদের ভূমি অধিকার, পরিবেশবান্ধব জীবিকা এবং বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এর অংশ হিসেবে সাংস্কৃতিক দল গঠন, বিভিন্ন পার্বণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের কথাও জানানো হয়।

মিডিয়া ডায়ালগে পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প পরিচালক হৈমন্তী সরকার, জেনারেল ম্যানেজার ও কমিউনিটি কো-অর্ডিনেটর শাহাবুর রহমান এবং কমিউনিটি অর্গানাইজার সুমি রানী ও বিমল চন্দ্র পাহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অধিকার সুরক্ষা ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত