জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে বই-কলম উপহার পেলো শিক্ষার্থীরা

রাণীনগরে বই-কলম উপহার পেলো শিক্ষার্থীরা
ছবি : প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের উদ্যোগে কবিতা আবৃত্তি, বইপড়া ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অত্র এলাকার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় এ-ক্যাটাগরিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং বি-ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রত্যেক প্রতিযোগিকে পুরস্কার হিসেবে বই ও বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরন প্রদান করা হয়। প্রত্যন্ত গ্রাম এলাকায় অনুষ্ঠিত এমন মেধানির্ভর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। 

প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি তারেকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিতুল, ইউপি সদস্য শাখাদুল ইসলাম, দাউদপুর-বেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস কাজীসহ পাঠাগারে উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।

দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদ জানান বইয়ের আলোয় আলোকিত হোক দাউদপুর-বেলবাড়ি গ্রাম এবং একটি স্মার্ট, শিক্ষিত ও আদর্শ গ্রাম গড়ার স্বপ্নকে সামনে রেখে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের উদ্যোগে এমন প্রতিযোগিতার আয়োজন করা। 

আনন্দঘন পরিবেশে প্রতিযোগিরা কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, গল্প বলা ও বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গ্রামের মোট ৪৫জন প্রতিযোগী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। তাদের প্রাণবন্ত উপস্থাপনা, জ্ঞানচর্চার আগ্রহ, সৃজনশীলতা ও অসাধারণ প্রতিভা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী সব শিশুকে উৎসাহিত করার চেস্টা করা হয়েছে। আজকের আয়োজনটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না; এটি ছিল শিশুদের বইমুখী করা, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং একটি জ্ঞানভিত্তিক সুন্দর সমাজ গড়ার পথে আরও একটি দৃঢ় পদক্ষেপ। আগামীতেও পাঠাগারের উদ্যোগে এমন কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানান সভাপতি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাণীনগরে বই-কলম উপহার পেলো শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত