জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

ছবি- প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  জোনের আওতায় মাটিরাঙ্গা পৌরসভাধীন বিভিন্ন ওয়ার্ডের অসহায়-দু:স্থ পাহাড়ী-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন করা হয়েছে। 

রবিবার (২১সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতায় মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে এ ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি। 

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা.  রেজওয়ান তৌফিক ই রিজভী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন।  

মাটিরাঙ্গা জোনের আয়োজনে মেডিকেল ক্যাম্পে ১৫০ জন পাহাড়ী-বাঙালি  অসহায় ও দুস্থ নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ  বিতরন করা হয়েছে। 

বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা রুমা আক্তার বলেন, "ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং  অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  জোনের আওতায় মাটিরাঙ্গা পৌরসভাধীন বিভিন্ন ওয়ার্ডের অসহায়-দু:স্থ পাহাড়ী-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন করা হয়েছে। 

রবিবার (২১সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতায় মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে এ ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি। 

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা.  রেজওয়ান তৌফিক ই রিজভী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন।  

মাটিরাঙ্গা জোনের আয়োজনে মেডিকেল ক্যাম্পে ১৫০ জন পাহাড়ী-বাঙালি  অসহায় ও দুস্থ নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ  বিতরন করা হয়েছে। 

বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা রুমা আক্তার বলেন, "ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং  অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত