জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১৮৭ জন গ্রেফতার

ছবি- প্রতিনিধি

রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ পৃথক অপরাধে তাদের গ্রেপ্তার করে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ১৮৭ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭২ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলায় ৯৪ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন। একই সময়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অপরাধ দমন ও আসামি গ্রেপ্তারে মোট ১৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার গ্রাম হেরোইন, এক হাজার ৮৫৬ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা হয়েছে। এর মধ্যে চুরির মামলা পাঁচটি এবং অন্যান্য অপরাধে ৫৩টি মামলা রয়েছে। এ সময়ে রেঞ্জ এলাকায় খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা বা ঘটনা ঘটেনি। তবে অপমৃত্যুর পাঁচটি ঘটনা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে এক হাজার ৬৪ জন সেবাগ্রহীতা সেবা নিয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ জনে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১৮৭ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ পৃথক অপরাধে তাদের গ্রেপ্তার করে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ১৮৭ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭২ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলায় ৯৪ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন। একই সময়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অপরাধ দমন ও আসামি গ্রেপ্তারে মোট ১৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার গ্রাম হেরোইন, এক হাজার ৮৫৬ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা হয়েছে। এর মধ্যে চুরির মামলা পাঁচটি এবং অন্যান্য অপরাধে ৫৩টি মামলা রয়েছে। এ সময়ে রেঞ্জ এলাকায় খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা বা ঘটনা ঘটেনি। তবে অপমৃত্যুর পাঁচটি ঘটনা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে এক হাজার ৬৪ জন সেবাগ্রহীতা সেবা নিয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ জনে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত