জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার

লালুকায় রকি বিস্কুট ফ্যাক্টরির ১ লাখ টাকা জরিমানা

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লালুকা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং খাবারে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহারের অভিযোগে 'রকি বিস্কুট ফ্যাক্টরি'কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, উপজেলার লালুকা এলাকার রকি বিস্কুট ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি না মেনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। 

এ ছাড়া খাবারে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফ্যাক্টরির সংশ্লিষ্ট ব্যক্তি সাজেদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ক্ষতিকর উপাদানের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

​অভিযান পরিচালনাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মমতা রানী সাহা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

লালুকায় রকি বিস্কুট ফ্যাক্টরির ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লালুকা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং খাবারে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহারের অভিযোগে 'রকি বিস্কুট ফ্যাক্টরি'কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, উপজেলার লালুকা এলাকার রকি বিস্কুট ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি না মেনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। 

এ ছাড়া খাবারে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফ্যাক্টরির সংশ্লিষ্ট ব্যক্তি সাজেদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ক্ষতিকর উপাদানের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

​অভিযান পরিচালনাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মমতা রানী সাহা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত