জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শরীয়তপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর ৩ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর

ছবি- প্রতিনিধি

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকদের  বীমাদাবীর ৩ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ) সকালে শরীয়তপুর দুবাই প্লাজায় এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা  উন্নয়ন   সভা  অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র শরীয়তপুর  জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন  উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের প্রকল্প ইনচার্জ জিয়া উদ্দিন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, প্রকল্প ইনচার্জ কবির হোসেন হাওলাদার, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ সাংবাদিক মোহাম্মদ নান্নু মৃধা, পপুলার ডিপিএস প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ  জাহাঙ্গীর হোসেন সহ কোম্পানির  উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । 

ব্যবসা উন্নয়ন  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৩ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর ৩ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকদের  বীমাদাবীর ৩ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ) সকালে শরীয়তপুর দুবাই প্লাজায় এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা  উন্নয়ন   সভা  অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র শরীয়তপুর  জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন  উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের প্রকল্প ইনচার্জ জিয়া উদ্দিন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, প্রকল্প ইনচার্জ কবির হোসেন হাওলাদার, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ সাংবাদিক মোহাম্মদ নান্নু মৃধা, পপুলার ডিপিএস প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ  জাহাঙ্গীর হোসেন সহ কোম্পানির  উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । 

ব্যবসা উন্নয়ন  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৩ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত