জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ছবি- প্রতিনিধি

যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর যুবদল।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়। 

উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীর নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন, বিএনপির নেতা ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আহমেদ, ইব্রাহীম আলী।

যুবদল নেতা সোহেল রানা,আবু রায়হান,জাহিদ হাসান রোস্তম,কাজী ইলিয়াস কল্লোল, সবুজ শেখ, কৃষকদল নেতা মোকলেছুর রহমান বাবু, উপজেলা মৎস্য জীবীদলের সভাপতি মোকলেছুর রহমান ভুট্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদারসহ বিএনপির, যুবদল, মহিলা দল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ রুখতে চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন। 

এ লক্ষ্যে সাধারণ মানুষকে নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের আঙিনা পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর যুবদল।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়। 

উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীর নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন, বিএনপির নেতা ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আহমেদ, ইব্রাহীম আলী।

যুবদল নেতা সোহেল রানা,আবু রায়হান,জাহিদ হাসান রোস্তম,কাজী ইলিয়াস কল্লোল, সবুজ শেখ, কৃষকদল নেতা মোকলেছুর রহমান বাবু, উপজেলা মৎস্য জীবীদলের সভাপতি মোকলেছুর রহমান ভুট্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদারসহ বিএনপির, যুবদল, মহিলা দল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ রুখতে চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন। 

এ লক্ষ্যে সাধারণ মানুষকে নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের আঙিনা পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত