জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় খেলা পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলাপগঞ্জ স্কুল মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী এ পাতাখেলাকে ঘিরে বিকেল থেকেই গোলাপগঞ্জ স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ শত শত দর্শনার্থী মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান হাবীব শামীম,ইউনিয়ন যুবদলের  সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ আল মামুন, ১১ নম্বর মরিচা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা প্রচারদলের সভাপতি মো. হারুন ইসলাম।

খেলার আয়োজনে রানা মিলনসহ স্থানীয়রা সহযোগিতা করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান আনিস বলেন, পাতাখেলা আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ। এ ধরনের খেলাধুলা মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি করার পাশাপাশি নতুন প্রজন্মকে আমাদের হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে থেকে দুরে রাখা সম্ভব। 

খেলা শেষে বিজয়ীদের মাঝে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণকে ঘিরেও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয়দের মধ্য থেকে মো  হাফিজুর রহমান জানান, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়েও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ এখনো রয়েছে। নিয়মিত এ ধরনের আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে আরও ছড়িয়ে পড়বে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত