জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নিয়ামতপুরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি পুকুর থেকে মহিদুল (৪৫) নামে এক ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের গরুহাটি  পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মহিদুল ছাতড়া বাজারের নিচথানি পাড়ার মোশারফ হোসেনের ছেলে

জানা যায়,সকাল ৮ সময় প্রথমে একটি আদিবাসী মেয়ে দেখে পুকুরে একটি মাথা ভাসতে দেখে পরবর্তীতে জানাজানি হলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।  খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মহিদুল সব সময় মাদক সেবন করে থাকতেন। তাদের ধারণা মাদক সেবন করে আসার সময় ভারসাম্য হারিয়ে পানিতে ডুবিয়ে প্রাণ হারান।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে গতকাল (সোমবার) রাতে যেকোন সময় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারাণ ওই ব্যক্তি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নিয়ামতপুরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি পুকুর থেকে মহিদুল (৪৫) নামে এক ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের গরুহাটি  পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মহিদুল ছাতড়া বাজারের নিচথানি পাড়ার মোশারফ হোসেনের ছেলে

জানা যায়,সকাল ৮ সময় প্রথমে একটি আদিবাসী মেয়ে দেখে পুকুরে একটি মাথা ভাসতে দেখে পরবর্তীতে জানাজানি হলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।  খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মহিদুল সব সময় মাদক সেবন করে থাকতেন। তাদের ধারণা মাদক সেবন করে আসার সময় ভারসাম্য হারিয়ে পানিতে ডুবিয়ে প্রাণ হারান।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে গতকাল (সোমবার) রাতে যেকোন সময় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারাণ ওই ব্যক্তি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত