জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

ছবি- প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি খাস জমি দখল করে স্থাপনার চেষ্টা করলে তা গুড়িয়ে দিয়ে অভিযুক্তকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সতর্কও করা হয়েছে।

জানা গেছে, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অধীন পলাশবাড়ী হাট-বাজারের পেরিফেরিভুক্ত খাস জমির গলি দিয়ে ক্রেতা ও স্থানীয় যাতায়াত করতো। 

সেখানে আইন অবজ্ঞা করে হাটের ক্রেতা ও সাধারণ জনগনের চলাচলের জায়গা দখল করে দোকান ঘর নির্মানের চেষ্টা করে ওই এলাকার আতাউর রহমান ও তার ছেলে রিফাত হোসেন। 

২৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে অভিযোগটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় অবৈধভাবে ঘর নির্মান বন্ধ করে দেন। 

এ সময় তিনি আইনের প্রতি সকলকে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়ে বলেন,‘ হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন ২০২৩ এর ১০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া খাস জমির উপর হাট-বাজারের সম্পত্তিতে কোন ভাবে দোকান-পাট বা স্থাপনা নির্মান করা যাবে না।’

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের এমন আইনসিদ্ধ পরামর্শ ও নির্দেশনায় অভিযুক্ত আতাউর রহমান ও তার ছেলে রিফাত তাদের ভুল বুঝতে পেরে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধামইরহাটে বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি খাস জমি দখল করে স্থাপনার চেষ্টা করলে তা গুড়িয়ে দিয়ে অভিযুক্তকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সতর্কও করা হয়েছে।

জানা গেছে, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অধীন পলাশবাড়ী হাট-বাজারের পেরিফেরিভুক্ত খাস জমির গলি দিয়ে ক্রেতা ও স্থানীয় যাতায়াত করতো। 

সেখানে আইন অবজ্ঞা করে হাটের ক্রেতা ও সাধারণ জনগনের চলাচলের জায়গা দখল করে দোকান ঘর নির্মানের চেষ্টা করে ওই এলাকার আতাউর রহমান ও তার ছেলে রিফাত হোসেন। 

২৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে অভিযোগটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় অবৈধভাবে ঘর নির্মান বন্ধ করে দেন। 

এ সময় তিনি আইনের প্রতি সকলকে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়ে বলেন,‘ হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন ২০২৩ এর ১০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া খাস জমির উপর হাট-বাজারের সম্পত্তিতে কোন ভাবে দোকান-পাট বা স্থাপনা নির্মান করা যাবে না।’

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের এমন আইনসিদ্ধ পরামর্শ ও নির্দেশনায় অভিযুক্ত আতাউর রহমান ও তার ছেলে রিফাত তাদের ভুল বুঝতে পেরে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত