জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

হিলিতে অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ছবি- প্রতিনিধি

বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হিলি বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হিলি বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে।

এ সময় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হিলিতে অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হিলি বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হিলি বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে।

এ সময় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত