জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে দরিদ্র কৃষকের ৭০০ কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

ছবি- প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলায় এক দরিদ্র কৃষকের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ৩৬ বছর বয়সী ছেলে কৃষক নূর মোহাম্মদের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি থোড় ও কাঁচা কলাসহ সবকটি গাছ কেটে সাবাড় করা হয়েছে।

​ভুক্তভোগী কৃষক জানান, এনজিও ও বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি এই কলাবাগান গড়ে তোলেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

​চোখের জল মুছতে মুছতে কৃষক নূর মোহাম্মদ বলেন, "দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, ঝুলছিল কাঁচা কলা। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল, এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।"

​এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এমন নির্মম ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদ অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে দরিদ্র কৃষকের ৭০০ কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট সদর উপজেলায় এক দরিদ্র কৃষকের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ৩৬ বছর বয়সী ছেলে কৃষক নূর মোহাম্মদের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি থোড় ও কাঁচা কলাসহ সবকটি গাছ কেটে সাবাড় করা হয়েছে।

​ভুক্তভোগী কৃষক জানান, এনজিও ও বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি এই কলাবাগান গড়ে তোলেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

​চোখের জল মুছতে মুছতে কৃষক নূর মোহাম্মদ বলেন, "দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, ঝুলছিল কাঁচা কলা। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল, এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।"

​এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এমন নির্মম ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদ অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত