জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

বুধবার (২৩ শে সেপ্টেম্বর ২০২৬)বিকেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাহালু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

এ সময় কাহালু উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বুধবার (২৩ শে সেপ্টেম্বর ২০২৬)বিকেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাহালু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

এ সময় কাহালু উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত