জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে কাঁঠালিয়ায় একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে 'ইউএনও একাদশ কাঁঠালিয়া' ৩-২ গোলের ব্যবধানে 'ভোরের পাখি একাদশ আমুয়া'কে পরাজিত করেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, কাঁঠালিয়া।

​নির্ধারিত সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার পর থেকেই মাঠে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। দু'দলের খেলোয়াড়দের দুর্দান্ত পাস ও আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট হয়ে ওঠে পুরো ম্যাচ। শেষ পর্যন্ত দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউএনও একাদশ।

​খেলা উপভোগ করতে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন স্তরের মানুষের উপচে পড়া ভিড় জমেছিল। টানটান উত্তেজনার এই ম্যাচ শেষে উপস্থিত দর্শকরা উভয় দলের খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াসুলভ মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে কাঁঠালিয়ায় একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে 'ইউএনও একাদশ কাঁঠালিয়া' ৩-২ গোলের ব্যবধানে 'ভোরের পাখি একাদশ আমুয়া'কে পরাজিত করেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, কাঁঠালিয়া।

​নির্ধারিত সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার পর থেকেই মাঠে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। দু'দলের খেলোয়াড়দের দুর্দান্ত পাস ও আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট হয়ে ওঠে পুরো ম্যাচ। শেষ পর্যন্ত দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউএনও একাদশ।

​খেলা উপভোগ করতে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন স্তরের মানুষের উপচে পড়া ভিড় জমেছিল। টানটান উত্তেজনার এই ম্যাচ শেষে উপস্থিত দর্শকরা উভয় দলের খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াসুলভ মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত