জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহ’ লিখে কলেজছাত্রের মৃত্যু

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে সোহান খান (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। 

পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সোহান খান উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে। তিনি বিশ্বহরিগাছা-বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহান কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। 

মঙ্গলবার দুপুরে তিনি নিজের ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে একটি পোস্ট দেন। এর কিছুক্ষণ পর তিনি বাড়ির অদূরে অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা দ্রুত তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে স্বজনরা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

সোহানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীরা জানান, সোহানের আকস্মিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, তরুণ বয়সে সোহানের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সংকটে পড়লে হতাশ না হয়ে পরিবারের সদস্য, শিক্ষক কিংবা বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলার ওপর গুরুত্ব দেন তারা।

এ বিষয়ে ধুনট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহ’ লিখে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত