জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

নেশার টাকার চেয়ে জন্মদাতা বাবা-মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক অসহায় মা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার বাউলিয়ার দেলোয়ার শেখের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে নিজের ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। বিজ্ঞ বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার বিবরণীতে জানা যায়, শুভ শেখ তার বৃদ্ধ বাবা-মায়ের কোনো ধরনের ভরণপোষণ দেন না। উল্টো নেশার টাকা জোগাড় করতে তিনি প্রতিনিয়ত বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে। নেশার টাকার জন্য বাবা-মার ওপর শারীরিক নির্যাতন চালানোসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করা ছিল তার নিত্যদিনের ঘটনা।

অভিযোগে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মা করিমন নেছা ছেলেকে নেশার পথ ছেড়ে ভালো হওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ শেখ তার মা-বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে আহত বাবা-মাকে উদ্ধার করেন।

পরবর্তীতে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি, সালিশ বা মামলা করলে বাবা-মাকে হত্যা করা হবে বলে শুভ শেখ চরম হুমকি দেন। স্থানীয় ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে বিচার পেতে আদালতের শরণাপন্ন হন মা করিমন নেছা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেশার টাকার চেয়ে জন্মদাতা বাবা-মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক অসহায় মা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার বাউলিয়ার দেলোয়ার শেখের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে নিজের ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। বিজ্ঞ বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার বিবরণীতে জানা যায়, শুভ শেখ তার বৃদ্ধ বাবা-মায়ের কোনো ধরনের ভরণপোষণ দেন না। উল্টো নেশার টাকা জোগাড় করতে তিনি প্রতিনিয়ত বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে। নেশার টাকার জন্য বাবা-মার ওপর শারীরিক নির্যাতন চালানোসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করা ছিল তার নিত্যদিনের ঘটনা।

অভিযোগে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মা করিমন নেছা ছেলেকে নেশার পথ ছেড়ে ভালো হওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ শেখ তার মা-বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে আহত বাবা-মাকে উদ্ধার করেন।

পরবর্তীতে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি, সালিশ বা মামলা করলে বাবা-মাকে হত্যা করা হবে বলে শুভ শেখ চরম হুমকি দেন। স্থানীয় ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে বিচার পেতে আদালতের শরণাপন্ন হন মা করিমন নেছা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত