জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে দোয়া মাহফিল ও হাজী সমাবেশ অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ফাতেহা ইয়াজ দাহাম/হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ:) এর ওফাত উপলক্ষে দোয়া মাহফিল ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ঝালঘড়িয়া গ্রামের আলহাজ্ব মো: কাদের মাস্টারের বাড়িতে এই হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন ঝালঘরিয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো: কাদের মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন প্রমুখ। 

সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক হাজী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলহাজ্ব মো: আব্দুল কাদের মাস্টারের পরিচালনায় সমাবেশে দোয়া পরিচালনা করেন উপজেলার সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাও: আনোয়ার হোসেন ও মাও: আব্দুল খালেখ আল চিশতী। 

এসময় প্রধান অতিথি বলেন এমন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সঠিক মর্মবাণী এই অঞ্চলের মানুষদের কাছে পৌছে দেওয়া অনেক সহজ হবে। 

ইদানিং ইসলাম ধর্মকে পূজি করে এক শ্রেণির কুচক্রী মহল মিথ্যে তথ্য প্রচার করে ধর্মীয় সংঘাত সৃষ্টির পায়তারা করে আসছে। এই সকল কুচক্রী ব্যক্তিদের প্রশ্রয় না দিয়ে কঠোর হাতে প্রতিহত করার আহ্বান জানান তিনি। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। 

তাই ইসলামের সঠিক জ্ঞান পৌছে দিতে গ্রামে গ্রামে হাজী, ইমাম ও ওলামাদের সঠিক ইসলামের তথ্য প্রচার করার অনুরোধ জানান প্রধান অতিথি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাণীনগরে দোয়া মাহফিল ও হাজী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে ফাতেহা ইয়াজ দাহাম/হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ:) এর ওফাত উপলক্ষে দোয়া মাহফিল ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ঝালঘড়িয়া গ্রামের আলহাজ্ব মো: কাদের মাস্টারের বাড়িতে এই হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন ঝালঘরিয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো: কাদের মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন প্রমুখ। 

সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক হাজী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলহাজ্ব মো: আব্দুল কাদের মাস্টারের পরিচালনায় সমাবেশে দোয়া পরিচালনা করেন উপজেলার সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাও: আনোয়ার হোসেন ও মাও: আব্দুল খালেখ আল চিশতী। 

এসময় প্রধান অতিথি বলেন এমন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সঠিক মর্মবাণী এই অঞ্চলের মানুষদের কাছে পৌছে দেওয়া অনেক সহজ হবে। 

ইদানিং ইসলাম ধর্মকে পূজি করে এক শ্রেণির কুচক্রী মহল মিথ্যে তথ্য প্রচার করে ধর্মীয় সংঘাত সৃষ্টির পায়তারা করে আসছে। এই সকল কুচক্রী ব্যক্তিদের প্রশ্রয় না দিয়ে কঠোর হাতে প্রতিহত করার আহ্বান জানান তিনি। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। 

তাই ইসলামের সঠিক জ্ঞান পৌছে দিতে গ্রামে গ্রামে হাজী, ইমাম ও ওলামাদের সঠিক ইসলামের তথ্য প্রচার করার অনুরোধ জানান প্রধান অতিথি। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত