দীর্ঘদিনের বিভাজন পেরিয়ে ঐক্যের নতুন প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাব। বহুল প্রতীক্ষিত নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে এখন উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। কে হবেন সহ-সাধারণ সম্পাদক—এ নিয়ে ভোটার সাংবাদিকদের মধ্যেও চলছে নানা আলোচনা।
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন সাংবাদিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক শুভ প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দিন, দৈনিক সচিত্র সিলেটের স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন এবং দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট জেলা প্রতিনিধি আব্দুল আজিজ বাবর।
গত ১৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে তিন প্রার্থী সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন। পরদিন ২০ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ভোটার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
তিন প্রার্থীর প্রত্যেকেই সহকর্মীদের ভালোবাসা, দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সহকর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করছেন তারা।
বিভাজন পেরিয়ে ঐক্যের পথে সাংবাদিকরা গোলাপগঞ্জের সাংবাদিকদের দীর্ঘদিনের বিভাজন ও পৃথক প্ল্যাটফর্মের অধ্যায় পেরিয়ে এবার একটি প্রেসক্লাবের অধীনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এবারের নির্বাচন শুধু নেতৃত্ব বাছাইয়ের আয়োজন নয়, সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এখন অপেক্ষা শুধু ভোটের দিনের।
আগামী ৩ অক্টোবর ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল প্রত্যাশিত নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা, ভোটারদের কৌতূহল আর সহকর্মীদের মধ্যে আলোচনা।
শেষ পর্যন্ত ভোটের বাক্সে সাংবাদিকদের আস্থা কার পক্ষে যায়—তা জানতে অপেক্ষা করতে হবে ৩ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন