জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

‎লালমনিরহাটে নাশকতার পরিকল্পনাকালে পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক গ্রেফতার

ছবি- প্রতিনিধি

‎লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইনে নাশকতার পরিকল্পনা করার সময় জেলা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মজিবর রহমান টুলু (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। 

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি বিশেষ দল শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

‎গ্রেফতার মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

‎​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ওই এলাকায় বসে একটি চক্র গোপন বৈঠক করছে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে নাশকতার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় আসামির মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন মাধ্যম তথা জুম মিটিংয়ের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

‎​অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত মজিবর রহমান টুলুর বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

‎

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‎লালমনিরহাটে নাশকতার পরিকল্পনাকালে পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইনে নাশকতার পরিকল্পনা করার সময় জেলা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মজিবর রহমান টুলু (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। 

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি বিশেষ দল শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

‎গ্রেফতার মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

‎​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ওই এলাকায় বসে একটি চক্র গোপন বৈঠক করছে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে নাশকতার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় আসামির মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন মাধ্যম তথা জুম মিটিংয়ের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

‎​অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত মজিবর রহমান টুলুর বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

‎

‎

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত