জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ স্বপন হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর গ্রামের জাফরপুর-হলহলিয়া পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় জাফরপুর গ্রামের ওই সড়কে স্থানীয় শ্রী সুদেবের ধানক্ষেতের সামনে থেকে স্বপন হোসেনকে আটক করা হয়। 

পরে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার স্বপন হোসেন জাফরপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে।

জেলা গোয়ান্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সীমান্তবর্তী জেলা জয়পুরহাট এখানে মাদক নির্মূল আমি ও আমার সকল অফিসার নিরলসভাবে কাজ করছি।

এরই ধারাবাহিকতায় আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ স্বপন হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেতে সক্ষম হয়। 

মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রয়াধীন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ স্বপন হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর গ্রামের জাফরপুর-হলহলিয়া পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় জাফরপুর গ্রামের ওই সড়কে স্থানীয় শ্রী সুদেবের ধানক্ষেতের সামনে থেকে স্বপন হোসেনকে আটক করা হয়। 

পরে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার স্বপন হোসেন জাফরপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে।

জেলা গোয়ান্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সীমান্তবর্তী জেলা জয়পুরহাট এখানে মাদক নির্মূল আমি ও আমার সকল অফিসার নিরলসভাবে কাজ করছি।

এরই ধারাবাহিকতায় আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ স্বপন হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেতে সক্ষম হয়। 

মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রয়াধীন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত