হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মোঃ অলিউল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফসল।
এক শোক বার্তায় তিনি বলেনহাজী মোঃ অলিউল্লাহ আমার পরিবারের একজন অকৃত্রিম সহযাত্রী, সুখ-দুঃখের সাথী ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন।
তাঁর সঙ্গে দীর্ঘদিনের পথচলা ও রাজনৈতিক সহযাত্রায় অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে একজন আপনজন ও বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছি। মহান আল্লাহর কাছে দোয়া করি তাঁর জীবনের ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
হাজী অলিউল্লাহ আজ বুধবার সকাল ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাছাড়া মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ অনুরূপ শোক বার্তা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন