আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের গাইবান্ধা জেলা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা পত্রিকার গাইবান্ধা জেলা ব্যুরো চিফ ও সাংবাদিক মোঃ মিঠু মিয়া।
সম্প্রতি আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে গাইবান্ধা জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তার এ পদে নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু সাংবাদিক মোঃ মিঠু মিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গাইবান্ধা জেলা কমিটির সভাপতি হিসেবে মোঃ মিঠু মিয়া দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মোঃ মিঠু মিয়া বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জেলার সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করতে তিনি কাজ করবেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন